
এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয় এবং আন্দোলনকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এক্সপ্রেসওয়ে অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
তিনি আরো বলেন, ‘পদ্মা সেতুর দক্ষিণ থানার পুলিশ আটকে পড়া যানবাহনগুলোর নিরাপত্তা নিশ্চিত করে এবং সাড়ে আটটার পর থেকে সীমিতভাবে যান চলাচল শুরু হয়।’