আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ আগস্টের মধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে মাঠ কার্যালয়ের গোডাউন খালি রাখতে প্রয়োজনীয় বরাদ্দের চাহিদা পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পৌঁছে গেছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় উপকরণ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যেই এসব কেনাকাটা শেষ করার পরিকল্পনা রয়েছে।