নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে ফরিদপুরে টাইফয়েড টিকার অ্যাডভোকেট সভায় অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে এই টিকা দান কর্মসূচি, এই কর্মসূচির আওতায় নয় মাসের শিশু থেকে শুরু করে পনেরো বছরের কিশোর পর্যন্ত টিকা গ্রহন করতে পারবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় সিভিল সার্জন অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনের কক্ষে এসব অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের সিভিল সার্জন ডঃ মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শাহ মোহাম্মদ বদরুজ্জোদা, মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ডিপিইও মো. মহিউদ্দিন সহ জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।