নিজস্ব প্রতিবেদক:-
ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর ব্যবসায়ী রতন শেখের মরদেহ নদী থেকে উদ্ধার করছে পুলিশ। পরিবারের অভিযোগ- বৃস্পতিবার রাত ১২টার দিকে কেউ একজন মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর থেকে নিখোঁজ হয় সে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের টেপাখোলা নৌবন্দরের মদলখালী ঘাট এলাকা থেকে নদীতে ভেসে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রতন শেখ (৪২) জেলার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চাটাম বাজার গ্রামের মৃত নওয়াব আলী শেখের ছেলে। তিনি ছাগল ব্যবসায়ী ছিলেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) মো: আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাড়ি থেকে বের হয় রতন।
এরপর আর বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে নিহতের স্ত্রী কোতয়ালী থানায় জিডি করেন। পরে শনিবার রাতে শহরের টেপাখোলা সিএন্ডবি ঘাট এলাকায় একটি মরদেহ ভেসে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ করে খবর দেয়।