নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মিলন (৩২) নামে এক ব্যক্তির  মৃত্যু হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানাধীন এ.কে.এম ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সকাল  আনুমানিক সাড়ে ৭টার সময় ফরিদপুর সদর উপজেলার এ.কে.এম ইট ভাটার সামনে পাকা রাস্তায় নিহত মোহাম্মদ মিলন শেখ (৩২)  ইট বোঝাই ট্রাক  নিয়ে ভাঙ্গার দিকে যাওয়ার পথে ইট বোঝাই ট্রাকের উপর থেকে নিচে পড়ে যায়। এরপর পিছন থেকে আশা অজ্ঞাতনামা অপর একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্য হয়।
ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের  সুরতহাল তৈরি করে মৃতদেহ থানায় নিয়ে যায়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত মিলন শেখ ফরিদপুর সদর থানার কৃষক হাকিম শেখের ছেলে।