নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুর পিটিআইতে নব-নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ১০ দিনব্যাপি ইন্ডাকশন প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার (২৩ মে) এ প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পিটিআই সুপারিনটেনডেন্ট মৃত্যুঞ্জয় মজুমদার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার এর আয়োজনে এবং চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি-৪ এর অর্থায়নে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে রয়েছেন ফরিদপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী ও পিটিআই ইন্সস্টক্টর মাইনুল ইসলাম। এ প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণপ্রার্থী অংশ নিচ্ছেন।