খাঁন মোঃ আঃ মজিদ 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানে আজ মঙ্গলবার (২০ মে) সকাল ৭ টায় ডিএনসি’র পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের দক্ষিণ পাশে হানিফ পরিবহণ বাসের ভিতর তল্লাশি করে এ্যামফিটামিনযুক্ত ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট দিনাজপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের গনেশতলা রায় সাহেব বাড়ির মৃত নিজাম উদ্দিন এর ছেলে মো: ইকবাল (৭০) এর নিকট পাওয়া যায়। উদ্ধারকৃত ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা।