নিজস্ব প্রতিবেদক, সালথা
ফরিদপুরের সালথায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ঢাল-কাতরাসহ ৪ জনকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া ও গট্টি গ্রামের বিভিন্ন বাড়িতে অভিযান চালায় সালথা থানা পুলিশ। অভিযানে আটককৃতরা হলেন- কুদ্দুছ মিয়া (৬৫), তুষার মাতুব্বর (২৩), নজরুল ব্যাপারী (৩০) ও হবি ব্যাপারী (২৪)।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান দৈনিক কুমারকে বলেন, দীর্ঘদিন ধরে বালিয়া ও গট্টি গ্রামে দুটি পক্ষ একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। পুণরায় সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছিলো, এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিভিন্ন বাড়িতে ৪ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে দেশিয়ে অস্ত্র ৯টি ঢাল ও ৭টি সড়কী, ৭টি টেটা উদ্ধার করা হয়। এসময় ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।