নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলায় হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন ‌,ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা রাজস্ব ‌ উদ্বৃত্ত তহবিলের অর্থায়নে ‌ উক্ত ‌ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌ ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ লুৎফুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন ‌ উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচি, কৃষি  কর্মকর্তা ‌ আনোয়ার হোসেন, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা ‌মোঃ মিজানুর রহমান প্রমূখ ।
এ সময়  ৩৪ টি বাইসাইকেল  ২০ টি হুইল চেয়ার, ৩২ টি , সেলাই মেশিন ‌ বিভিন্ন স্কুলের ‌ ক্রীড়া সামগ্রীর মধ্যে ফুটবল ক্রিকেট , ব্যাডমিন্টন, লুডু দাবা, কেরাম বোর্ড, ইত্যাদি বিতরণ করা হয়। এ সময় প্রায় ৬০ টি প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং প্রতিবন্ধী ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।