নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

তারুণ্যের উৎসব উপলক্ষে ফরিদপুরের সালথায় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ খেলায় আটটি ইউনিয়ন অংশগ্রহণ করে। ফাইনালে যদুনন্দী ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রামকান্তপুর ইউনিয়ন পরিষদ।

এ খেলায় সাধারণ দর্শক ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ন কবিরসহ আরও অনেকে।