নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গা থানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও পুলিশি কার্যক্রম নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান পুলিশ সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ভাঙ্গা থানার আয়োজনে এ প্যারেড হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। ডিআইজি মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি ছিলেন।
ব্রিফিংয়ের সময় ডিআইজি উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশি কার্যক্রম আরও কার্যকর করতে তিনি উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
প্যারেডে পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।