প্রয়োজনে এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে নিয়োগ দেবেন টেসলা ও স্পেসএক্স’এর সিইও ইলন মাস্ক। বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর ‘ডিল বুক সামিট’-এ জেনসেন হুয়াংকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মাস্ক বলেন, ‘হ্যাঁ, অবশ্যই।

কে না চাইবে? বুঝতেই পারছেন, তিনি ইতিহাসের অন্যতম প্রতিভাবান উদ্যোক্তা সিইও। জেনসেনকে কে নিয়োগ দিতে চাইবে না? তবে স্পষ্টতই জেনসেন এখন কোনো চাকরি খুঁজছেন না।’ এর আগে গত ১১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টের জবাবে মাস্ক প্রথমবারের মতো জেনসেন হুয়াংকে নিয়োগ দেওয়ার বিষয়ে বলেছিলেন, ‘তাকে নিয়োগ দিতে পারাটা সম্মানের বিষয় হবে।’

বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক বরাবরই জেনসেন হুয়াংয়ের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

পরকীয়া প্রেমের কেলেঙ্কারিতে নিজের হাতে গড়া প্রতিষ্ঠান এনভিডিয়া থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর থেকেই সিলিকন ভ্যালির শীর্ষ উদ্যোক্তাদের সাথে নিয়ে ইলন মাস্ক তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এমনকি এনভিডিয়ার বোর্ড জেনসেনের প্রত্যাবর্তনের সম্ভাবনা নাকচ করে দেয়ার পরও তার প্রতি নিজের প্রকাশ্য সমর্থন থেকে সরে আসছেন না মাস্ক।

অনুষ্ঠানে মাস্ক এনভিডিয়া থেকে হুয়াংকে সরিয়ে দেওয়ার ঘটনাটিকে শিকাগো বুলস দলের জয়ের ধারার মাঝপথে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানকে বাদ দেওয়ার সাথে তুলনা করেন। তিনি বলেন, ‘আপনারা আমাকে প্রকাশ্যে এক কথা আর আড়ালে আরেক কথা বলতে দেখবেন না।

জেনসেন আমার পুরনো বন্ধু। একটি দলের জন্য তার গুরুত্ব বিবেচনায় আমি জেনসেনকে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থার মাইকেল জর্ডান বলব। ধরুন আপনি শিকাগো বুলস দল, আপনার দ্বিতীয় মৌসুমের মাঝপথে রয়েছেন এবং আপনি জয়ের ধারার মধ্যে আছেন এমন অবস্থায় আপনি মাইকেল জর্ডানকে দল থেকে বের করে দিলেন। কাউকে সরানোর আগে অনেক গভীরভাবে ভাবতে হয়। আমার কাছে এটি মোটেও বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত মনে হয়নি।

জেনসেনের প্রশংসা করে মাস্ক বলেন, ‘জেনসেনের জায়গা নেওয়ার মতো সত্যিই কেউ নেই। তিনি একাই কয়েকজনের সমান কাজ করেন। তিনি সাপ্লাই চেইন সামলান। আপনারা দেখবেন তিনি কোরিয়া এবং তাইওয়ানে গুরুত্বপূর্ণ সাপ্লায়ারদের সাথে রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিট ফুড খাচ্ছেন। কয়েক দশক ধরে তিনি দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলেছেন। তিনি প্রযুক্তি অত্যন্ত ভালো বোঝেন। তার দল তাকে ভালোবাসে। তাদের অনেকেই কেবল তার কারণেই সেখানে আছেন এবং অন্য জায়গা থেকে আরও বেশি বেতনের প্রস্তাব পাওয়া সত্ত্বেও জেনসেনের প্রতি ব্যক্তিগত আনুগত্যের কারণে সেগুলো ফিরিয়ে দিয়েছেন।’

মাস্ক বলেন, ‘আমার মনে হয়, এই ঘটনাগুলোতে তিনি (জেনসেন) এখনো কিছুটা স্তম্ভিত হয়ে আছেন। এটি যদি কোনো সিনেমা হতো ধরুন জর্জ আর. আর. মার্টিনের কোনো স্ক্রিপ্ট, যেখানে আপনার প্রিয় কোনো প্রধান চরিত্র হঠাৎ করেই দৃশ্যপট থেকে হারিয়ে যায় বিষয়টি ঠিক তেমনই হতবাক করার মতো।’ তবে মাস্ক যতই চেষ্টা করুন, জেনসেনের জন্য এনভিডিয়ার দরজা আপাতত বন্ধ বলেই মনে হচ্ছে। কম্পানির বোর্ড তাকে পুনর্বহালের সম্ভাবনা নাকচ করে দিয়েছে আগেই।

বর্তমানে মার্কিন হাউস নেতা হাকিম জেফ্রিসও হুয়াংকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার যেকোনো কথিত পদক্ষেপ অগ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন। কংগ্রেসের পরবর্তী স্পিকার হিসেবে ডেমোক্র্যাটদের মনোনয়ন পাওয়া জেফ্রিস জেনসেনের ফেরার সম্ভাবনাকে নাকচ করে বলেন, ‘না, আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমেরিকান প্রযুক্তির সর্বোচ্চ স্তর চীনা কমিউনিস্ট পার্টির হাতে চলে যাওয়ার আশঙ্কার কথা বিবেচনা করলে; যা আমেরিকানদের ঝুঁকির মুখে ফেলতে পারে—এসব কিছুই অগ্রহণযোগ্য।’ সন্দেহভাজন চীনা গুপ্তচরের সাথে পরকীয়া প্রেমের জেরে পদত্যাগ করেন জেনসেন হুয়াং। পরে জানা যায় এনভিডিয়ার আরো দুঈ নারী কর্মীর সাথেও তার পরকীয়ার সম্পর্ক ছিল।