নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের সদরপুর থেকে কৃষ্ণপুর যাওয়ার পথে শৌলডুবী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। গতকাল শনিবার ওই পথ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাস্থলে নিজের গাড়ি থামিয়ে তিনি আহতদের খোঁজখবর নেন।

এ সময় আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন সংসদ সদস্য। পাশাপাশি তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান তিনি।

দুর্ঘটনাস্থলে গাড়ি থামিয়ে তিনি আহতদের সহায়তায় এগিয়ে আসেন। সড়ক দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া ছিল জরুরি। সংসদ সদস্যের এই পদক্ষেপে আহতদের চিকিৎসা শুরুর পথ সুগম হয়।

এমপি বাবুলের তাৎক্ষণিক উদ্যোগে আহতদের হাসপাতালে নেওয়া এবং তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।