নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর জেলা প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর মহানগর কৃষক দলের উদ্যোগে আজ শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ২টা পর্যন্ত শহরের মডেল মসজিদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। এতে সংগঠনের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক ও সহসভাপতি তবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বক্তারা তাঁর রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন।