নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় যুব শক্তির উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের মডেল মসজিদ এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত জুলাই ৩৬ চত্বরের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক জুনায়েদ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক ড. হাসান খান, সদস্য সচিব সাইম হোসেন ও মুখ্য সংগঠক জিহাদ খানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সংগঠনের নেতারা বলেন, আওয়ামী লীগ যাতে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে তারা সংগঠনটির যেকোনো কার্যক্রম প্রতিহত করার আহ্বান জানান।