চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ঢাকাইয়া চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
এদিন ডনের পক্ষে আইনজীবী তরিকুল ইসলাম জুয়েল জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জামিন আবেদনের বিরোধিতা করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারনামীয় অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।