মোঃ মেজবাহ উদ্দিন, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নবাগত ইউএনও মোঃ জুলহাস হোসেন সৌরভ রবিবার সকালে কর্মরত
কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পৃথক দু’টি মতবিনিময় সভা করেছেন। এ মতবিনিময় সভা দু’টিতে প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মোঃ জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী ও উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম।
সভায় অন্যান্যর মধ্যে মতামত ব্যাক্ত করেন, উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আঃ কুদ্দুস বাদশা, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ শাহজাহান শিকদার, বিএনপি নেতা আঃ কুদ্দুস আলী, মঞ্জুরুল হক মৃধা, ফারুক হোসেন মৃধা, গোলাম মোস্তফা, রেশাদ বেগ, ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্যা, আলামিন মোল্যা, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ আল ফারুকী, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী ও জাহাঙ্গী কবির বেপারী প্রমূখ।
সভার বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং নবাগত ইউএনওকে সর্বাতœক সহযোগীতা করার আশ্বাস দেন। বক্তারা উপজেলায় বখাটেপনা ও মাদকের ছড়াছড়ি রোধ করার জন্য নবাগত ইউএনওকে তাগিদ দেন। নবাগত ইউএনও বলেন, অত্র উপজেলাটি ছোট্ট কিন্ত অবহেলিত। উপজেলার উন্নয়নে তিনি সকলের সহায়তা কামনা করেন। একই সাথে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পারনের জন্য তিনি নির্দেশ দেন।