মোঃ মেজবাহ উদ্দিন,  চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মাথাভাঙ্গা আশ্রয়ন কেন্দ্রে বসবাসরত ১১৭ পরিবারে খাদ্য সহায়তা দিয়েছেন আঃ গফুর মুন্সী ফাউন্ডেশন। গত রবিবার (২ আগস্ট) বিকেল ৩ টায় উক্ত আশ্রয়ন কেন্দ্রে আঃ গফুর মুন্সী ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত হোসেন ও আশরাফুল ইসলাম উপস্থিত থেকে অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেন। এ খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর।
অন্ষ্ঠুানে বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শাজাহান সিকদার, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, বিএনপি নেতা ফারুক হোসেন মৃধা, মঞ্জুরুল হক মৃধা,আলহাজ্ব মৃধা প্রমূখ। জানা যায়, ওই দিন প্রতি পরিবারে ২৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার ভৈাজ্য তেল, ১ কেজি লবণ, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ এবং ১ প্যাকেট মুড়ি সহ ১১৭ পরিবারের মাঝে ১১৭টি ত্রাণ প্যাকেজ বিবরন করা হয়।
এ খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, আঃ গফুর মুন্সী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারা অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ, মসজিদ নির্মাণে সহযোগিতা, দরিদ্র পরিবারের কর্মসংস্থানের লক্ষ্যে রিকশা-ভ্যান প্রদান, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন আঃ গফুর মুন্সি ফাউন্ডেশন।