মিজানুর রহমান, সদরপুর
বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের সদরপুর আগমন উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশ সফল করতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সদরপুরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেন। সভায় সমাবেশের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় ও দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমাবেশ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা মাওলানা মিজানুর রহমান মোল্লা, মাওলানা সুবাহান মাহমুদ, মুফতি আবু নাসির আইয়ুবী, মাওলানা মিজানুর রহমান এবং বিভিন্ন উপজেলার সভাপতি ও সম্পাদকসহ স্থানীয় যুব ও ছাত্র মজলিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।