নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা
নগরকান্দায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি প্রথমে চরযোশরদী ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান সাহেব ফকিরের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি উন্নয়ন কাজের গতি বৃদ্ধি ও জনসেবার মানোন্নয়নের নির্দেশ দেন।
এরপর লস্করদিয়া ইউনিয়নে জাতীয় মহিলা সংস্থা ও তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি নারীর ক্ষমতায়ন ও সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। সেখান থেকে তিনি তালমা ইউনিয়নে অসুস্থ সাবেক চেয়ারম্যান ফিরোজ খানের শারীরিক অবস্থার খোঁজ নেন।
সন্ধ্যায় নিজ বাসভবনে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় শামা ওবায়েদ বলেন, “মানুষের পাশে থাকা, উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং শক্তিশালী সংগঠন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”