ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

Doinik Kumar
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

36

শরীয়তপুর জেলার পালং মডেল থানাধীন পৌরসভা স্বর্ণঘোষ এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদক ও বিভিন্ন সন্দেহজনক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর সদর স্টেডিয়ামে সেনাবাহিনীর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফট্যানেন্ট কর্নেল মিয়া মোহাম্মদ মেহেদী হাসান এই অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকায় মন্টু তালুকদারের বাড়িতে এই অভিযান চালানো হয়। শরীয়তপুর আর্মি ক্যাম্পের অধীনে থাকা ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল এই অভিযানে নেতৃত্ব দেয়। অভিযানকালে মন্টু তালুকদারকে বাড়িতে না পাওয়ায় তাঁর স্ত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ওই বাড়ি থেকে একটি শটগান, দুটি একে ২২ বোর রাইফেল, একটি একনালা বন্দুক, তিনটি ম্যাগাজিন, ৭১ রাউন্ড শটগানের গোলাবারুদ, ৫৭ রাউন্ড রাইফেলের গোলাবারুদ, ১২ রাউন্ড ৯ মিলিমিটার পিস্তলের গোলাবারুদ, একটি বিদেশি ছুরি বা ড্যাগার, তিন বোতল বিদেশি মদ এবং মাদকদ্রব্য গ্রহণের সরঞ্জাম উদ্ধার করা হয়। সেনাবাহিনী আরও জানায়, পলাতক মন্টু তালুকদার সাতটি মামলার অভিযুক্ত আসামি।

এদিকে নড়িয়ায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মুক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবরকান্দি গ্রাম থেকে একটি একনালা বন্দুক, ৭টি কার্তুজ, তিনটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাব্বি মোড়ল নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।