ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে খাইরুল ইসলাম নীলুর স্মরণে স্মরণসভা

Doinik Kumar
জুলাই ১৫, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

29
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে খাইরুল ইসলাম নীলুর স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন তিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ। তিনি ফরিদপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্মৃতিচারণ করে একটি স্মারকগ্রন্থ প্রকাশের আহ্বান জানান।
স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, সাবেক কালচারাল অফিসার মো. আলাউদ্দিন,
বহুরূপী নাট্যগোষ্ঠীর সভাপতি আব্দুস সালাম মোল্লা,  বৈশাখী নাট্যগোষ্ঠীর সভাপতি অ্যাডভোকেট বশীর আহমেদ চৌধুরী, খেয়া সাংস্কৃতিক সংস্থার সভাপতি, নাট্যকার ও নির্দেশক ম. আহমেদ নিজাম, চাঁদের হাটের সাধারণ সম্পাদক মাহফুজ খান বাদল, খেলাঘর ফরিদপুরের সভাপতি মো. আলতাফ হোসেন, নাট্যকার ও নির্দেশক গোবিন্দ বাগচী মৃন্ময়,  নারী নেত্রী ও সাংস্কৃতিক কর্মী শিপ্রা গোস্বামী, বাংলা থিয়েটারের সভাপতি আনিসুর রহমান, ললিতকলা একাডেমির সাধারণ সম্পাদক মেহেদী মিঠু এবং খাইরুল ইসলাম নীলুর পুত্র শহিদুল হোসেন সোহান।
বক্তারা খাইরুল ইসলাম নীলুর জীবন, কর্ম এবং ফরিদপুরের সাংস্কৃতিক আন্দোলনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, নীলু ভাই ছিলেন ফরিদপুরের সংস্কৃতি জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শুরুতে খাইরুল ইসলাম নীলুর লেখা একটি গান পরিবেশন করেন সংগীতশিল্পী ফারুক আহমেদ, বাদল দাস, লুৎফর নাহার লতা, তামান্না ও সোহান। তবলায় সঙ্গত করেন খোকন ও মিথুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জাহিদ এবং সাংস্কৃতিক কর্মী নন্দিতা ঘোষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।