ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‘বড্ড একা শাহরুখ, সঙ্গে শুধু নিজের ছায়া’

Doinik Kumar
জুন ২৯, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

31

 অনলাইন ডেস্ক

সম্প্রতি বিকি লালওয়ানির সঙ্গে একটি সাক্ষাৎকারে শাহরুখকে নিয়ে স্মৃতি মধুর মন্তব্য করলেন জ্যাকি। বললেন, “আমি ওকে প্রথম দেখি ‘কিং আঙ্কল’-এর সেটে। সে সময় আমার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করছিল। ওর মধ্যে ফোকাস ছিল, ক্যারিশমা ছিল, কাজের প্রতি নিষ্ঠা ছিল। কিন্তু সে ছিল একদম একা, নিঃসঙ্গ। আমি যেমন ছিলাম, সে-ও তেমনই ছিল। সেই নিঃসঙ্গতা আমার ভালো লেগেছিল।”

জ্যাকি আরও বলেন, “একবার কেউ আমাকে বলেছিলেন, প্রত্যেক অভিনেতার একাকিত্ব অনুভব করা উচিত। আমি দেখেছিলাম, সে এক কোনায় একা বসে রয়েছে। সেই চেহারা, সেই আচরণ—সবটাই যেন নিজেকে একরকম গুটিয়ে রাখা। পরবর্তীতে ‘দেবদাস’-এর সময়ও ওর মধ্যে সেই একই ভাইব দেখেছি। আমার কাছে শাহরুখ তখনও আমার ছোট ভাইই ছিল।”

সুপারস্টার হওয়ার সঙ্গে সঙ্গে একরকম একাকিত্বও আসে—এমনটাই মনে করেন জ্যাকি শ্রফ। তার কথায়, “যখন কেউ এভারেস্টের চূড়োয় পৌঁছায়, তখন সেখানে থাকে শুধু নিজের ছায়া। ওপরে খুব নিঃসঙ্গ লাগে। শাহরুখও তেমন। বলিউডের শীর্ষে পৌঁছে বড্ড একা। যেন সঙ্গে শুধু নিজের ছায়া।”

২০১৪ সালে ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’-এ ফের একসঙ্গে পর্দা ভাগ করেন জ্যাকি ও শাহরুখ। এবার শোনা যাচ্ছে, শাহরুখের আসন্ন ছবি ‘কিং’-এ ফের একসঙ্গে কাজ করতে পারেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।