সালথা পাঁচ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
নিজস্ব প্রতিবেদক, সালথা ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার কাউলিকান্দা, ভাওয়াল, কদমতলা, মোড়েরহাট এলাকার কুমার নদে এ অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে উদ্ধার করা অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা চায়না দুয়ারী জালের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। অভিযানে নেতৃত্ব দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী। এ সময় সালথা উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু ও সালথা থানার এএসআই শাহবুদ্দিন খান উপস্থিত ছিলেন। উপজেলা মৎস কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু বলেন, সালথা উপজেলা কুমার নদে অভিযান চালিয়ে ৫...
41
নিজস্ব প্রতিবেদক,সালথা
ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে উপজেলার কাউলিকান্দা, ভাওয়াল, কদমতলা, মোড়েরহাট এলাকার কুমার নদে এ অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে উদ্ধার করা অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা চায়না দুয়ারী জালের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী।
এ সময় সালথা উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু ও সালথা থানার এএসআই শাহবুদ্দিন খান উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু বলেন, সালথা উপজেলা কুমার নদে অভিযান চালিয়ে ৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়।পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। চায়না দুয়ারী জাল প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে এবং মা মাছসহ বিভিন্ন মাছ ও জলজ প্রাণী বড় হওয়ার আগেই মারা পড়ে যায়। তাই দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারী জাল বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।