ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

Doinik Kumar
মার্চ ২২, ২০২৫ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

37

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী

ফরিদপুরের বোয়ালমারীতে শাহিন খান (৪৮) নামে এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার (২১ মার্চ) আসামিকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে তাকে আটক করা হয়। শাহিন খান গুনবহা ইউনিয়নের চাপলডঙ্গা গ্রামের সালাম খানের ছেলে।

থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গুনবহা কামার গ্রামের রবিউল ইসলামের বাড়িতে ইয়াবা বিক্রি করার সময় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মহেশ অধিকারী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১৮।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান জানান, মাদকসহ মাদক কারবারিকে আটকের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।