ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল ফরিদপুরের পরিচিতি সভা অনুষ্ঠিত

Doinik Kumar
অক্টোবর ৪, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল ফরিদপুরের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৩ অক্টোবর ) শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন। প্রধান আলোচক ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহীদুল ইসলাম রাসেল।

বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব এবং ফরিদপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক এম এ রেজওয়ান বিশ্বাস তরুণ।

জেলা শাখার সভাপতি শেখ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান মোল্লা।

সভায় বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত করা, পেশাজীবীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যাবে না এবং জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানে কাজ করার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি পেশাজীবীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে কেক কেটে জেলা শাখার কার্যক্রমকে স্বাগত জানানো হয়। পরে প্রধান অতিথিসহ অতিথি ও নেতারা ফটোসেশনে অংশ নেন।

এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নাজরীন রহমান, মহানগর মহিলা দলের আহ্বায়ক রোকসানা পারভিন পাপিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।