জাহাঙ্গীর হোসেন, বোয়ালমারী
শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর বাজারে এ আয়োজন করা হয়। মেলাকে ঘিরে আশপাশের এলাকা থেকে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে।
জানা গেছে, প্রতিবছর বোয়ালমারীর দাদপুর ও চতুল ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর সমন্বয়ে কুমার নদীতে নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়।
মেলায় শিশু-কিশোরদের বিনোদনে নানা ধরনের খেলাধুলা ও আকর্ষণীয় আয়োজন ছিল। গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন সামগ্রী নিয়ে মেলায় অংশ নেন ব্যবসায়ীরা। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম রকিবুল ইসলাম। সভাপতিত্ব করেন মোঃ ফিরোজ মেল্লা, মোঃ ফজর খা ও মোঃ মনির মেম্বর। সঞ্চালনা করেন মোঃ মতিয়ার রহমান মুন্না।
বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হুসাইন।
মেলা কমিটির সভাপতি মোঃ ফিরোজ মোল্লা বলেন, “প্রতিবছরের মতো এবারও ঐতিহ্য ধরে রেখে মেলার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে।”
মেলায় স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
