ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে বাজার মনিটরিংয়ে ৭ জনকে জ‌রিমানা

Doinik Kumar
মার্চ ৫, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

94

ফরিদপুরের সদরপুরে কাপড়ের রং ব্যবহার করে মিষ্টি তৈরি, ফুড কালার হিসাবে কাপড়ের রং বিক্রি ও ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, হেলমেট ব্যতীত মোটরসাইকেল চালানোসহ একই বাইকে ৩ জন বসার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইন অমান্যের দায়ে ৭ জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ মার্চ) সদর ইউনিয়নের সাড়ে সাতরশি এলাকায় বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে এ জরিমানা করেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাতরশি বাজার এলাকায় মিষ্টির কারখানায় আমিত্তি বানাতে কাপড়ের রং ব্যবহৃত হচ্ছে। এসময় কাপড়ের রং ব্যবহারের অপরাধে ২ জন মিষ্টি ব্যবসায়ীকে ও ফুড কালার হিসেবে কাপড়ের রং বিক্রির অপরাধে ২ জন মুদি দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ১৪ হাজার টাকা ও একই সঙ্গে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, হেলমেট ব্যতীত মোটরসাইকেল চালানো এবং একই বাইকে ৩ জন থাকার অপরাধে ২ জনকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ও কৃত্রিম সংকট রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।