নিজস্ব প্রতিবেদক ফরিদপুরের লক্ষ্মীপুর ও আশপাশে রাজু হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে বেপরোয়া হয়ে উঠেছে মাদক কারবারিরা। সম্প্রতি ফরিদপুরের মুরারীদহ থেকে ফিরে আসা জোসনা ও তার সহযোগী ফারজু এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। কয়েক মাস আগে এলাকা ছাড়লেও চার-পাঁচ দিন আগে রাজু খুনের ঘটনার পর তারা পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকাশ্যে মাদক কেনাবেচা চললেও সংশ্লিষ্ট কোনো দপ্তরের দৃশ্যমান তৎপরতা নেই। জোসনা ও ফারজুর এই সিন্ডিকেট লক্ষ্মীপুরের যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিলেও প্রশাসন রহস্যজনকভাবে নীরব রয়েছে। কোনো প্রকার আইনি বাধা না থাকায় এই মাদক চক্রটি ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে। প্রশাসনের এমন নিস্পৃহতায় জনমনে চরম...
31
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের লক্ষ্মীপুর ও আশপাশে রাজু হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে বেপরোয়া হয়ে উঠেছে মাদক কারবারিরা। সম্প্রতি ফরিদপুরের মুরারীদহ থেকে ফিরে আসা জোসনা ও তার সহযোগী ফারজু এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। কয়েক মাস আগে এলাকা ছাড়লেও চার-পাঁচ দিন আগে রাজু খুনের ঘটনার পর তারা পুনরায় সক্রিয় হয়ে উঠেছে।
স্থানীয়দের দাবি, প্রকাশ্যে মাদক কেনাবেচা চললেও সংশ্লিষ্ট কোনো দপ্তরের দৃশ্যমান তৎপরতা নেই। জোসনা ও ফারজুর এই সিন্ডিকেট লক্ষ্মীপুরের যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিলেও প্রশাসন রহস্যজনকভাবে নীরব রয়েছে। কোনো প্রকার আইনি বাধা না থাকায় এই মাদক চক্রটি ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে। প্রশাসনের এমন নিস্পৃহতায় জনমনে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এই মাদক সিন্ডিকেট নির্মূলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।