রাজবাড়ীতে বিভিন্ন ফিলিং স্টেশনে জেলা প্রশাসনের অভিযান
রাজবাড়ীর বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (৬ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার পলাশ ফিলিং স্টেশন, রাজবাড়ী ফিলিং স্টেশন, সপ্তবর্ণা ফিলিং স্টেশন, করিম ফিলিং স্টেশন এবং কাজী ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক। অভিযানকালে ফিলিং স্টেশনগুলোতে পেট্রল, অকটেন ও ডিজেলের সামগ্রিক মজুদ, চাহিদা এবং সরবরাহ পরিস্থিতি যাচাই করা হয়। পাশাপাশি পেট্রোলিয়াম তেলের নির্ধারিত মূল্যের বেশি দাম না নেওয়া এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। এ সময় উপস্থিত...
22
রাজবাড়ীর বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (৬ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার পলাশ ফিলিং স্টেশন, রাজবাড়ী ফিলিং স্টেশন, সপ্তবর্ণা ফিলিং স্টেশন, করিম ফিলিং স্টেশন এবং কাজী ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক।
অভিযানকালে ফিলিং স্টেশনগুলোতে পেট্রল, অকটেন ও ডিজেলের সামগ্রিক মজুদ, চাহিদা এবং সরবরাহ পরিস্থিতি যাচাই করা হয়। পাশাপাশি পেট্রোলিয়াম তেলের নির্ধারিত মূল্যের বেশি দাম না নেওয়া এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
এ সময় উপস্থিত ক্রেতাদেরও অতিরিক্ত পরিমাণে তেল মজুদ না করে নাগরিক দায়িত্ব পালনের বিষয়ে সচেতন করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, পেট্রোলিয়াম তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।