মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ১০৪ বোতল নেশাজাতীয় কোডিন সিরাপসহ মো. আবু হাসান গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
বুধবার সকালে রাজৈর থানাধীন খালিয়া উত্তর পাড়া জামে মসজিদের পাশে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং নগদ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আবু হাসান গাজীকে আটক করা সম্ভব হলেও কৌশলে পালিয়ে যান মো. চুন্নু শেখ নামে অপর এক সহযোগী। পরবর্তীতে আটককৃত আসামিকে তল্লাশি করে তাঁর কাছে থাকা একটি বিশেষ ব্যাগ থেকে মোট ১০৪ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৮৭ বোতল ফেয়ারডিল এবং ১৭ বোতল কফ সিরাপ, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১২ হাজার টাকা। এছাড়া তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ১০,০০০ টাকা, একটি মোবাইল ফোন এবং একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামি স্বীকার করেছেন যে, তিনি পলাতক আসামির সহযোগিতায় দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।