ফরিদপুরের হলিডে মার্কেটে শুরু হয়েছে তিন দিনের ‘রামাদান ফেস্ট’। গতকাল শুক্রবার শহরের ব্রাহ্ম সমাজ সড়কে এই উৎসব শুরু হয়। উদ্বোধনী দিনে আয়োজিত গণইফতারে সহস্রাধিক মানুষ অংশ নেন। ইউনাইটেড ফরিদপুর এই উৎসব ও কর্মসূচির আয়োজন করে। দেড় বছর ধরে ফরিদপুর শহরের ব্রাহ্ম সমাজ সড়কে প্রতি শুক্রবার হলিডে মার্কেট বসে। এতে শহরের নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যের পসরা সাজিয়ে বসেন। গতকাল ইফতারের পর এই মেলা কানায় কানায় পূর্ণ হয়। নানা বয়সের হাজারো মানুষ কেনাকাটা করতে ভিড় করেন সেখানে। মেলায় অংশ নেওয়া স্টল বি-হাটের স্বত্বাধিকারী উম্মে হাবিবা মৌ জানান, তাঁর স্টলে আখের গুড়, কালোজিরার মধুর পাশাপাশি নানা ধরনের খাদ্যপণ্য রয়েছে। রামাদান ফেস্টিভ্যালে প্রচুর পরিমাণে...
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।