ফরিদপুরে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
মো. মোয়াজ্জেম সিকদার, ফরিদপুর পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণে ফরিদপুরে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের সিভিল সার্জন অফিসের বিপরীতে 'নিরাপদ প্রাণিজাত কর্ণারে' এই কার্যক্রমের সূচনা করা হয়। ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং নিম্ন আয়ের মানুষের পুষ্টি নিশ্চিত করতে...
86
মো. মোয়াজ্জেম সিকদার, ফরিদপুর
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণে ফরিদপুরে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের সিভিল সার্জন অফিসের বিপরীতে ‘নিরাপদ প্রাণিজাত কর্ণারে’ এই কার্যক্রমের সূচনা করা হয়। ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং নিম্ন আয়ের মানুষের পুষ্টি নিশ্চিত করতে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে সাধারণ মানুষ বাজারমূল্যের চেয়ে সাশ্রয়ী দামে মানসম্মত প্রাণিজ আমিষ ক্রয়ের সুযোগ পাবেন। জেলা প্রশাসক জানান, পুরো রমজান মাস জুড়ে এই কার্যক্রম তদারকি করা হবে যাতে সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রাণিসম্পদ দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।