মোঃ মেজবাহ উদ্দিন, চরভদ্রাসন
ফরিদপুর-৪ আসনের নবনির্বাচিত বিএনপি’র এমপি শহিদুল ইসলাম বাবুলের একনিষ্ঠ কর্মী চরভদ্রাসন উপজেলার স্পেন প্রবাসী নেতা ইউনুচ আলী প্রামানিক নির্বচনী বিজয় আনন্দ জনগণের দ্বোর-গোড়ায় পৌঁছাতে অসহায় দুস্থ্য পরিবারের মাঝে অটো-রিক্সা দান করেছেন। উক্ত প্রবাসী নেতা বর্তমানে স্পেনে থাকার ফলে তার পক্ষে তারই ভাই ভাতিজা ও স্থনীয় বিএনপি নেতৃবৃন্দ গত শনিবার বাদ মাগরিব উপজেলা পার্টি অফিসের সামনের চত্ত্বরে উপস্থিত হয়ে এক অসহায় পরিবারের মাঝে নতুন একটি অটো-রিক্সা বুঝিয়ে দিয়েছেন। অসহায় পরিবারটি হলো-উপজেলা সদর ইউনিয়নের সুপারী বাগান গ্রামের মৃত আঃ মজিদ খানের ছেলে আব্দুস ছাত্তার খান (৫৫)। রিক্সা বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অংগসংগঠন নেতা আঃ কুদ্দুস বাদশা, আঃ কাদের খান, পি.এম কামরুল হাসান, গোলাম মোস্তফা মোল্যা, আকতারুজ্জামান, মামুন, খালিদ সহ উক্ত প্রবাসী নেতার স্বজন জাহাঙ্গীর প্রামানিক, নাজমূল প্রামানিক ও সেন্টু প্রামানিক প্রমূখ।
জানা যায়, উক্ত প্রবাসী নেতা স্পেন বিএনপি’র সহ-সভাপতি পদে বহাল আছেন। তার গ্রামের বাড়ী চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের উত্তর আলমনগর মধু শিকদার ডাঙ্গী গ্রামে। উক্ত স্পেন প্রাবাসী নেতা রবিবার দুপুরে মুঠোফোনে জানান, ছোট কাল থেকে দলকে ভালোবেসে বিএনপি’র রাজনীতির সাথে তিনি নিজেকে জড়িয়ে রেখেছেন। এ বছর তার প্রিয় নেতা শহিদুল ইসলাম বাবুল ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচন করছেন শুনে এক মাসের ছুটি নিয়ে সুদুর স্পেন থেকে তিনি গ্রামের বাড়ী আসেন। দেশে ফিরে উক্ত প্রবাসী নেতা ফরিদপুর-৪ আসনে প্রিয় নেতাকে বিজয়ী করার জন্য নির্বাচনী ব্যায় ভার বহন করেন। সেইসাথে তিনি প্রিয় নেতার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভোট ভিক্ষা করতে থাকেন। তিনি পার্শ্ববতী সুপারী বাগান গ্রামে ভোট চাইতে গেলে অসহায় আব্দুস ছাত্তার খানের আর্তনাদ দেখে তার হৃদয় কেঁপে ওঠে।
এ সময় আব্দুস ছাত্তার খান ক্রন্দনরত অবস্থায় জানায়, পরিবারের একমাত্র অবলম্বন একটি অটো-রিক্সা। রিক্সাটি উপজেলা সদর বাজার থেকে চুরি হয়ে গেছে। ফলে পরিবারটির রুটি রুজি বন্ধ হয়ে গেছে। তাই ক’দিন ধরে ছয় সদস্যের ছাত্তার খানের পরিবারের লোকজন খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। অসহায় আব্দুস ছাত্তারের কান্না দেখে স্পেন প্রবাসী ওই নেতা কথা দেন যে, শহিদুল ইসলাম বাবুল এমপি হতে পারলে তিনি নিজ খরচে রিক্সা বানিয়ে দেবেন। এ বছর জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে শহিদুল ইসলাম বাবুল প্রায় ৫৩ হাজার ভোট ব্যাবধানে নির্বাচিত হউন। আর সেই ওয়াদা মতে স্পেন প্রবাসী নেতা আশি হাজার টাকা খরচ করে নতুন একটি রিক্সা বানিয়ে অসহায় পরিবারের মাঝে পাঠিয়ে দিয়েছেন বলে জানা যায়।
রিক্সাটি হাতে পেয়ে অসহায় ছাত্তার খান বলেন, “বিএনপি’র নেতা ইউনুচ আলী প্রমানিকের দয়ায় আমার ঘরের প্রতিবন্ধী যুবতী মেয়ে ও বৃদ্ধ মা সহ ৬ জনের পরিবার নিয়ে এখন বেঁচে থাকার স্বপ্ন দেখছি। উক্ত নেতার ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। সে দীর্ঘদিন ধরে উপজেলাবাসীর পাশে থেকে সুখ দুঃখে সহায়তা করে আসছে। উক্ত প্রবাসী নেতার দানের হাত অনেক বড়। তাই আল্লাহর কাছে প্রবাসী নেতার দীর্ঘ হায়াৎ কামনা করেন রিক্সা চালক ছাত্তার খান”।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কাব, সংগঠন ও ক্রিয়াঙ্গন সহ সমাজ সংস্কার কাজে এবং পদ্মা নদী পারে চরাঞ্চলের যাতায়াত সুগোম করতে উক্ত স্পেন প্রবাসী নেতা ইউনুচ আলী প্রামানিকের অনেক অবাদান রয়েছে বলেও এলাকাবাসী জানান। #
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
