মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিষদ উদ্যোগ নিয়ে সব ধরনের আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। শনিবার (৭ মার্চ) ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো বলেন, এ অঞ্চলে সাম্প্রতিক সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে এই উদ্যোগে অংশগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এই পরিস্থিতি উদ্যোগে যুক্ত দেশগুলোর পররাষ্ট্রনীতির অগ্রাধিকারে সরাসরি প্রভাব ফেলেছে। তিনি বলেন, এখন আন্তর্জাতিক মনোযোগ ইরানের সঙ্গে সংঘাতের পরিণতির দিকে চলে গেছে। পাশাপাশি ইন্দোনেশিয়া উপসাগরীয় অঞ্চলের অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা করবে, কারণ চলমান হামলা ও বাড়তে থাকা উত্তেজনায় তারা সরাসরি প্রভাবিত হচ্ছে। এই পরিষদে ইন্দোনেশিয়ার অংশগ্রহণ দেশটির ভেতরে রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন গোষ্ঠীর...
16
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিষদ উদ্যোগ নিয়ে সব ধরনের আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।
শনিবার (৭ মার্চ) ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো বলেন, এ অঞ্চলে সাম্প্রতিক সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে এই উদ্যোগে অংশগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এই পরিস্থিতি উদ্যোগে যুক্ত দেশগুলোর পররাষ্ট্রনীতির অগ্রাধিকারে সরাসরি প্রভাব ফেলেছে।
তিনি বলেন, এখন আন্তর্জাতিক মনোযোগ ইরানের সঙ্গে সংঘাতের পরিণতির দিকে চলে গেছে। পাশাপাশি ইন্দোনেশিয়া উপসাগরীয় অঞ্চলের অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা করবে, কারণ চলমান হামলা ও বাড়তে থাকা উত্তেজনায় তারা সরাসরি প্রভাবিত হচ্ছে।
এই পরিষদে ইন্দোনেশিয়ার অংশগ্রহণ দেশটির ভেতরে রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন গোষ্ঠীর তীব্র সমালোচনার মুখে পড়েছে। তাদের মতে, ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে থাকা এই উদ্যোগে যোগ দিলে জাকার্তার দীর্ঘদিনের ফিলিস্তিন সমর্থন নীতির ক্ষতি হতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।