গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিপ্লব বিশ্বাস (৩০) নামে এক নছিমন চালক নিহত হয়েছে। এ সময় নছিমনে থাকা আরো দুই যাত্রী গুরুতর আহত হয়।
শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার কংশুরে এ দুর্ঘটনা ঘটে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির এস আই মো. শামিম আল মামুন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া নছিমনটি দ্রুতগতিতে কংশুর মসজিদ এলাকায় মোড়ে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ সময় নছিমনচালক বিপ্লব ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত নসিমনে থাকা দুজনকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
