ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক ৭ মার্চ শরীয়তপুরে আ. লীগ নেতাকর্মীদের মোমবাতি প্রজ্বালন

Doinik Kumar
মার্চ ৭, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

21

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শরীয়তপুর জেলা সদরে মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা সদরের একটি স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা মোমবাতি জ্বালিয়ে সমবেত হন এবং বিভিন্ন স্লোগান দেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৩ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও একটি ফেসবুক পেজে আপলোড করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন।

এসময় ভিডিওতে নেতাকর্মীদের বলতে শোনা যায়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘৭ মার্চের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘আমাদের ধমনিতে মুজিবের রক্ত, এই রক্ত কোনোদিনও বৃথা যেতে দেব না’, ‘শেখ হাসিনা কথা দিলাম রাজপথ দখলে নিলাম’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে’-সহ নানা স্লোগান।

শরীয়তপুরের ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, সেবক লীগের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায় উপস্থিত নেতাকর্মীদের।

ভিডিওতে অনেক নেতাকর্মীর মুখে মাস্ক পড়া ছিল। নেতাকর্মীরা বঙ্গবন্ধুর একটি মালা পরিহিত ছবি রেখে এবং মোমবাতি জ্বালিয়ে এসব স্লোগান দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।