ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে ফরিদপুরে আইনজীবীদের বিক্ষোভ

Doinik Kumar
মার্চ ১১, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

111

নিজস্ব প্রতিবেদক

ইরানে মার্কিন ও ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ফরিদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আইনজীবী সমিতির সামনে অবস্থিত স্বাধীনতা চত্বরে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা মধ্যপ্রাচ্যে সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মানিক মজুমদার। সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার লুৎফর রহমান পিলুসহ স্থানীয় সিনিয়র আইনজীবীরা। বক্তারা বলেন, বিশ্বশান্তি রক্ষায় সকল প্রকার বিদেশি হস্তক্ষেপ বন্ধ করা জরুরি। সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সোহানুর রহমান সোহেলের সঞ্চালনায় সভায় সংগঠনের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে স্বাধীন রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।