ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইয়ামালের দারুণ হ্যাটট্রিকে বার্সেলোনার দাপুটে জয়

Doinik Kumar
মার্চ ১, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

12

ঘরের মাঠে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। দলের পোস্টার বয় লামিনে ইয়ামাল চমৎকার হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা পালন করেন।

ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করে স্প্যানিশ জায়ান্টদের এগিয়ে নেন ইয়ামাল। দ্বিতীয়ার্ধের শুরুতে ভিয়ারিয়াল ব্যবধান কমায়, কিন্তু তাতে বার্সার পারফরম্যান্সে তেমন কোনো প্রভাব পড়েনি।

সঠিক সুযোগ পেয়ে কোনো ভুল না করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল। যোগ করা সময়ে দলের হয়ে চতুর্থ গোলটি আদায় করেন রবার্ট লেভানদোভস্কি।

২৬ ম্যাচে ২১ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৬৪। এক ম্যাচ কম খেলে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬০।

এই জয় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে বার্সেলোনার আত্মবিশ্বাস বাড়াল। মঙ্গলবার কোপা দেল’রের সেমিফাইনালের ফিরতি লেগে তারা মাদ্রিদের দলটির মুখোমুখি হবে, প্রথম লেগে ৪-০ গোলে হেরে আছে শিরোপাধারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।