ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় অসময়ে মধুমতীর ভাঙনে দিশেহারা নদী পাড়ের মানুষ

Doinik Kumar
মার্চ ৭, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

23

বর্ষা আসার আগেই ফরিদপুরের আলফাডাঙ্গায় রুদ্রমূর্তি ধারণ করেছে মধুমতী নদী। প্রতিদিনই নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ফসলি জমি থেকে শুরু করে বসতবাড়ি। আকস্মিক এই ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা।

শুক্রবার (৬ মার্চ) দিনগত রাতে উপজেলার কৃষ্ণপুর গ্রামের দুটি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৪ নম্বর টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে হঠাৎ নদী ভাঙন দেখা দিয়েছে। ওই গ্রামের বাসিন্দা মো. মনা মিয়া শেখ ও মো. সোহাগ শেখের বাড়ি মধুমতি নদী গর্ভে পুরোপুরি বিলীন হয়ে গেছে।

ভুক্তভোগী মো. সোহাগ শেখ বলেন, আমার একমাত্র বাসস্থান ছিল এই ভিটা, তাও কেড়ে নিল মধুমতি নদী। আমার সব শেষ হয়ে গেছে। আমি একেবারে নিঃস্ব। সরকারিভাবে যদি কোনো সাহায্য এবং সহযোগিতা পাই তাহলে খুবই উপকৃত হবো।

নিঃস্ব হয়ে পড়া আরেক ভুক্তভোগী মনা মিয়ার স্ত্রী নিহার বেগম জানান, এই নিয়ে কয়েকবার তাদের ভিটামাটি নদীতে ভেঙেছে। তিন মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর এই ভিটাতেই তিনি একাকী বসবাস করতেন। তিনি আক্ষেপ করে বলেন, হঠাৎ ভাঙন শুরু হলো, চোখের সামনে সব চলে গেল। এখন আমাদের মাথা গোঁজার মতো কোনো ঠাঁই নেই।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী বলেন, বিষয়টি জানতে পেরেছি। সরেজমিনে পরিদর্শন শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।