ফরিদপুরের সালথার বিশিষ্ট রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মরহুম চৌধুরী ইউনুছ আলী বেগের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে সালথা চৌধুরী বাড়ির আঙিনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুম চৌধুরী ইউনুছ আলী বেগের বড় ছেলে চৌধুরী সাব্বির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, শাহিন মাতুব্বর, খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন তারা মিয়া, বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্যা, আব্দুর রহমান, আব্দুর রব, যুবদল নেতা হাসান আশরাফ ও ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, ‘মরহুম চৌধুরী ইউনুছ আলী বেগ কাকার পরিবারের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। আমি উনার আত্মার মাগফেরাত কামনা করি। এই পরিবারের সাথে আমি আজীবন পাশে থাকব।’
নির্বাচনী প্রসঙ্গে তিনি বলেন, ১২ তারিখে আপনারা সকাল সকাল ভোট দিতে যাবেন। আজ থেকে ১২ তারিখ পর্যন্ত ধানের শীষের ভোট পাহারা দিতে হবে। মাথা ঠান্ডা রেখে জনগণের কাছে গিয়ে ভালোবাসা দিয়ে ভোট চাইতে হবে। তিনি আরও বলেন, ‘আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক। আমাকে একটা সুযোগ দিন যাতে সালথা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি।’
অনুষ্ঠানের শুরুতে মরহুম চৌধুরী ইউনুছ আলী বেগের কবর জিয়ারত ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ওলামা দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ।
