ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে কৃষিজমির মাটি কেটে বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

Doinik Kumar
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

9

ফরিদপুরের সদরপুরে কৃষিজমির মাটি কেটে বাণিজ্যিকভাবে বিক্রি এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করার দায়ে মাসুদ খাঁন (৩৫) নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত না থাকার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের চরডুবাইল গ্রামে অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

দণ্ডপ্রাপ্ত মাসুদ খাঁন উপজেলার ঢেউখালি ইউনিয়নের চরডুবাইল এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চরডুবাইল গ্রামে কৃষি জমির উপরিভাগ ভেকু মেশিনের মাধ্যমে অবৈধভাবে কেটে তা বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছিল। এ সময় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাসুদ খাঁনকে হাতেনাতে আটক করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, ‘অভিযানের মাধ্যমে এলাকায় অবৈধভাবে টপসয়েল বা কৃষি জমির উপরিভাগ কাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং মুচলেকা গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।