রাজবাড়ীতে নবনিযুক্ত প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে গার্ড অব অনার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিজ জেলা রাজবাড়ীতে পৌঁছেছেন। দায়িত্ব গ্রহণের পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো জেলায় আগমন করলে তাঁকে উষ্ণ সংবর্ধনা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। জেলা সদরে পৌঁছালে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। পরে স্থানীয় সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর...
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।