কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া এক যুবককে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার যুবকের নাম মুন্না মন্ডল (২২)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ভাগযোগ কাস্টম গ্রামের মনিরুল মন্ডলের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুন্নার বহন করা ব্যাগ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)...
11
কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া এক যুবককে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মুন্না মন্ডল (২২)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ভাগযোগ কাস্টম গ্রামের মনিরুল মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুন্নার বহন করা ব্যাগ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।