ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় পবিত্র রমজান শুরু বৃহস্পতিবার

Doinik Kumar
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

3

মালয়েশিয়ার মুসলমানরা আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাসের রোজা পালন শুরু করবেন। আজ রাতে এ ঘোষণা দেন রক্ষক রাজার সিলমোহরধারী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ।

জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ঘোষণায় তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে নতুন চাঁদ দেখার উদ্যোগের পর রমজান শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বছর রোজা শুরুর তারিখ নির্ধারণে ধর্মীয় কর্মকর্তারা দেশজুড়ে ২৯টি স্থানে সমবেত হয়ে চাঁদ দেখার চেষ্টা করেন।

তিনি আরও জানান, মালয়েশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রপ্রধান রাজা সুলতা ইব্রাহীমের ডিক্রির মাধ্যমে সকল রাজ্যের জন্য এ তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে মালয় শাসকদের সম্মতি গ্রহণের পরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এর মধ্য দিয়ে মালয়েশিয়ার মুসলিম সম্প্রদায় সিয়াম সাধনার পবিত্র মাস রমজানকে স্বাগত জানাতে প্রস্তুতি শুরু করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।