ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে বাজার তদারকিতে অভিনব কৌশল ম্যাজিস্ট্রেটের, সাত দোকানে জরিমানা

Doinik Kumar
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

3

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুরের শিবচরে অভিনব অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শিবচর বাজারে বোরকা পরে ছদ্মবেশে ক্রেতা সেজে বাজার মনিটরিং করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। পরে অনিয়ম পাওয়ায় সাতটি দোকানে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও ওজনে কারচুপি রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার সকাল ১০টার দিকে ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বোরকা পরিধান করে সাধারণ ক্রেতা সেজে শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি ও ফলের দোকানে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের বেশি দাম রাখা এবং ওজনে কম দেওয়ার প্রমাণ পান।

ছদ্মবেশে বাজার পর্যবেক্ষণের পর তিনি পরিচয় প্রকাশ করে অভিযান শুরু করেন। বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কারচুপি এবং খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাতটি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।  এছাড়া বাজারের বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযান চলাকালে শিবচর থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, আমি প্রথমে ছদ্মবেশ ধারণ করে বাজার মনিটরিং করি এবং ব্যবসায়ীদের অনিয়মগুলো প্রত্যক্ষ করি। পরে অভিযান চালিয়ে কয়েকটি দোকানে জরিমানা করা হয়েছে। বাকিদের সতর্ক করা হয়েছে, যেন তারা নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।