ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাছ চুরির অপবাদে নির্যাতন: মূল আসামি শাহীন মাদবর লালবাগ থেকে গ্রেপ্তার

Doinik Kumar
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

42

শরীয়তপুরের ডামুড্যা থানা এলাকায় মাছ চুরির অপবাদ দিয়ে এক যুবককে নির্মম নির্যাতনের ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি শাহীন মাদবরকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার লালবাগের পলাশীর মোড় এলাকা থেকে র‌্যাব র‌্যাব১০ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি ভোরে মোঃ সেলিম পাইক ডামুড্যা থানার কনেশ্বর ইউনিয়নের গাউসিয়া মাছের প্রজেক্ট সংলগ্ন এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সময় শাহীন মাদবরসহ কয়েকজন তাকে পথরোধ করে মাছ চুরির অভিযোগ তোলেন এবং বেধড়ক মারধর করেন। নির্যাতনের একপর্যায়ে সেলিম পাইকের মাথায় পাঁচটি সেলাই লাগে এবং দুই পায়ের হাড় ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

শাহীন মাদবরের অমানবিক নির্যাতনের ৪২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সুশীল সমাজ সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা ঘটনার ভিডিও ধারণ করলে গুরুতর আহত অবস্থায় সেলিমকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।

ঘটনার পর আহত সেলিম পাইকের বড় ভাই ডামুড্যা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে আজ দুপুরে ঢাকার লালবাগ এলাকা থেকে শাহীন মাদবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।