ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় দুটি বাস উল্টে আহত ১০–১৫ জন

Doinik Kumar
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

11

ফরিদপুরের  ভাঙ্গা উপজেলায় ঢাকা–ফরিদপুর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার দুর্ঘটনার ঘটনায় ১০ থেকে ১৫ জন যাত্রী সামান্য ‌আহত হয়।

আজ শুক্রবার বেলা আনুমানিক ৩টা ১০ মিনিটে ভাঙ্গা থানাধীন আজিমনগর ইউনিয়নের তাড়াইল পেট্রোল পাম্পের সামনে ঢাকা–ভাঙ্গাগামী হাইওয়ে রোডে এ দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতির কারণে ঢাকা থেকে ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহন–এর দুটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৭৬৫৬ ও ঢাকা মেট্রো-ব-১৫-৪৪৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়। এতে ঢাকা–ফরিদপুরগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

দুর্ঘটনায় আহত যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যান। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ, ভাঙ্গা সার্কেল এবং ভাঙ্গা থানার পুলিশ রেকারসহ ঘটনাস্থলে পৌঁছে সার্ভিস লেন ব্যবহার করে যান চলাচলের ব্যবস্থা করে। বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, দুর্ঘটনার ফলে মহাসড়কে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট যান চলাচল ব্যাহত থাকলেও সার্ভিস লেন দিয়ে চলাচল স্বাভাবিক ছিল। বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।