ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টির শঙ্কায় পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

Doinik Kumar
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

3

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট শুরু হচ্ছে আজ থেকে। পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এই পর্বের খেলা। গ্রুপ পর্বে সমান ৩টি করে ম্যাচ জিতেছে দুই দল। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এখানেও ধারাবাহিক ক্রিকেট খেলতে হবে। সে বিষয়ে নিশ্চিতভাবেই সতর্ক আছে দুই দলই। তবে মাথাচাড়া দিয়ে উঠেছে ভিন্ন দুশ্চিন্তা। কলম্বোতে বৃষ্টির আভাস রয়েছে।

শুধু যে শঙ্কা আছে এমনটা নয়। বৃষ্টি শুরু হলে বাড়তে পারে সেটির মাত্রাও। আর তেমন কিছু হলে তা হবে খুবই দুর্ভাগ্যজনক নিশ্চিতভাবেই। তবে আশার বিষয় হচ্ছে গত ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচের দিনই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল বৃষ্টির শঙ্কার কথা। কিন্তু তেমন কিছুই হয়নি। এই ম্যাচেও তেমন কিছুই আশা দুই দেশের সমর্থকদের।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিতে ম্যাচটি ভেস্তে গেলে বরাদ্দ নেই কোনো সুপার ওভার। এই পর্বের সব ম্যাচের জন্যই নিয়ম এমন। ন্যূনতম ৫ ওভার খেলতে না পারলে ম্যাচ পরিত্যক্ত হবে। পয়েন্ট ভাগাভাগি হবে দুই দলের মধ্যে। আর এই পয়েন্ট ভাগাভাগি প্রভাব রাখতে পারে শেষ চারে ওঠার সমীকরণে। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ৯০ মিনিট বরাদ্দ রয়েছে নির্ধারিত সময়ের চেয়ে এসব ম্যাচে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দল এখন পর্যন্ত ৪৯ ম্যাচ খেলেছে। আজকের ম্যাচটি হতে যাচ্ছে ৫০তম। পাকিস্তান এখন পর্যন্ত জয় পেয়েছে ২৪টি আর নিউজিল্যান্ড জিতেছে ২৩ ম্যাচ। দুই ম্যাচে হয়নি কোনো ফলাফল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।