ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা

Doinik Kumar
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

12

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন দলের গতি তারকা মাথিশা পাতিরানা। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কাকে। বিষয়টি অনুমোদন দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি।

সোমবার পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ ‘বি’-এর ম্যাচে চোট পান পাতিরানা। নিজের প্রথম ওভারের মাত্র চার বল করার পরই বাম পা চেপে ধরে মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এবং আর ম্যাচে ফেরেননি। যদিও সেই ম্যাচে শ্রীলঙ্কা আট উইকেটের দারুণ জয় পায়।

আইসিসি নিশ্চিত করেছে, পাতিরানার বাম পায়ে মাংসপেশিতে টান লেগেছে (মাসল স্ট্রেইন)। এ কারণে তাকে তাৎক্ষণিকভাবে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হচ্ছে। এর আগে আসরের শুরুতেই আরেক বড় ধাক্কা খায় শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হ্যামস্ট্রিং চোটে পড়েন লেগ-স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ফলে এটি শ্রীলঙ্কার জন্য দ্বিতীয় বড় ইনজুরি সংকট। নতুন সংযোজন মাদুশঙ্কা সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন ২০২৫ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে। চোটের সঙ্গে লড়াই থাকলেও চলতি মাসের শুরুতে ওমানের বিপক্ষে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে একটি প্রস্তুতি ম্যাচে তিন ওভার বল করেন, যদিও কোনো উইকেট পাননি।

২৪ বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স আসে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে, যেখানে ২১ উইকেট নিয়ে তিনি ছিলেন শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেটশিকারি।শ্রীলঙ্কা তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বোয় জিম্বাবুয়ের মুখোমুখি হবে। এরপর ২২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।